UsharAlo logo
, |

নগরীতে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
মে ১৪, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দা পুলিশের আলামত হিসাবে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কামরাঙ্গীরচর থানার নওগাঁর মোঃ জাহিদ হোসেন(৩৪) এবং মোহাম্মদপুর থানার ১/৩ বি-ব্লক লালমাটিয়া এলাকার মোঃ আল মামুন(৪১)।

তাদেরকে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ স্মরণী সড়ক সংলগ্ন দি হোটেল গোল্ডেন স্টার এর বিপরীত পাশে পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়েছে। আর এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)