UsharAlo logo
, |

নগরীতে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

ঊষার আলো
মে ১৬, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর ইকবালনগর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শ্রাবনী (৪৫) নামে গৃহবধূ নিহত হয়েছে। রোববার (১৬ মে) দুপুরে ইকবাল নগর লায়ন্স চক্ষু হাসপাতালের পাশে করিমাবাদ সি কলোনির ভবনের ২য় তলায় এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত গৃহবধু হলেন, ওই এলাকার রেন্ট এ কার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী।

খুলনা ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার দুপুরে ওই গৃহবধূ নিজ বাসায় রান্না করার জন্য চুলা জ্বালালে সিলিন্ডার লিক থাকায় আগুন ধরে যায়। এ সময় তার শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। এছাড়াও ঘরের কিছু আসবাবপত্র পুড়ে যায় । গুরুতর দগ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঊষার আলো-আরএম)