UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
ডিসেম্বর ১০, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খালিশপুরের হাউজিং এলাকার মোঃ সালাউদ্দিন বাপ্পী(৩৫), মোঃ সাব্বির হোসেন(২২), খালিশপুরের বঙ্গবাসী স্কুলের পিছনে এবং দৌলতপুরের পাবলা দত্তবাড়ী এলাকার মুনজিলা(৩৫)। তাদেরকে মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)