UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
ডিসেম্বর ১৪, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কালিয়ার পেড়লী এলাকার মোঃ আলমাস জোয়াদ্দার (৪৭), সোনাডাঙ্গার পূজাখোলা এলাকার মোঃ আলামিন শেখ@ আশা(২২) এবং সোনাডাঙ্গার বয়রা পূজাখোলা এলাকার মোঃ মুহাইমিনুল ইসলাম(২৪)। তাদেরকে মহানগরীর লবণচরা ও হরিণটানা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)