UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
ডিসেম্বর ২৬, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খুলনার নিরালা প্রন্তিকা আবাসিক এলাকার মোঃ খালিদ বিন অলিদ(২৯), দৌলতপুরের আঞ্জুমান রোড আমতলা এলাকার মোঃ শহিদুল ইসলাম লুলু(২২) এবং রুপসার মিল্কী দেয়াড়া এলাকার মোঃ সোহেল খাঁ(২৪)। তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)