UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

pial
মে ২৫, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, দৌলতপুরের ইস্পাহানি কলোনী কুলি বাগান এলাকার মোঃ মনির সরদার(২৯) এবং খানজাহান আলী থানার শিরোমণি উত্তরপাড়া এলাকার শেখ মুরাদ হোসেন(৩৬)। তাদেরকে মহানগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে দৌলতপুর ও খানজাহান আলী থানায় ০২ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)