UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
জুন ১৬, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, খালিশপুরের হার্ডবোর্ড গেট আটার মিলের পাশের এলাকার মোঃ রবিউল মোল্লা চাঁন (৩৫), খুলনার রেলওয়ে হাসপাতাল রোড গ্যাং কলোনীর মোঃ আসিফ মিয়া(২৬) এবং খুলনার মিয়াপাড়া বাগান বাড়ি এলাকার মোঃ সজল ফকির(২৩)। তাদেরকে মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)