UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৫ বিক্রেতা গ্রেফতার

pial
এপ্রিল ১৯, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গল্লামারী এলাকার মোঃ সোহেল ফকির(৩৫), দারুস সালাম মহল্লার মোঃ সোহেল হাওলাদার(৩৬), হরিণটানা রিয়া বাজার এলাকার মোঃ জিয়াউর রহমান(৩০), চাঁনমারী মাস্টারপাড়া এলাকার মোঃ সুমন(২৪) এবং কৈয়াবাজার ঘোলা কেরামতের ভিটা এলাকার মোঃ মোজাম্মেল হোসেন(৩২)।

তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। আর এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)