UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
অক্টোবর ৬, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, বটিয়াঘাটার দাউনিয়াফাত এলাকার শারমীন জাহান মিষ্টি(২৮), সোনাডাঙ্গার সাচিবুনিয়া বিশ্বরোডের মাথায় মোঃ আসিব এবং খালিশপুরের আবু নাসের হাসপাতালের পূর্ব পাশে মোঃ হামিম মৃধা(১৯)। তাদেরকে মহানগরীর লবণচরা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)