UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে বিক্রেতা গ্রেফতার

pial
অক্টোবর ২০, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ০১ কেজি গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, খানজাহান আলী থানার কপোতাক্ষ এলাকা খ্রীস্টান পাড়ার আঞ্জমান ওরফে সাথী আক্তার(৪৫)। তাকে মহানগরীর খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও, খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা এলাকার মোঃ আদর মীরকে(২২) মাদক সেবন করার অপরাধে খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)