UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
অক্টোবর ৩০, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, লবণচরার মোহাম্মদনগর এলাকার মোঃ সেলিম হাওলাদার(২৮), বেনাপোলের রঘুনাথ পুরের মোঃ জুয়েল সরদার(৩৩) এবং খালিশপুরের লাল হাসপাতালের পিছনে এলাকার মোঃ সাকিব(২২)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)