UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
এপ্রিল ২৬, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খালিশপুরের পিপলস নিউ কলোনী এলাকার মোঃ আজিম শিকদার(৩৭) এবং মোল্লাহাটের গাংনীর নাইমুল ইসলাম(২৪)।

তাদেরকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি শেখপাড়া, শেখ মমিন উদ্দিন ফোরকানিয়া জামে মসজিদের পাশে বারিক ষ্টোর নামক মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়েছে। আর এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)