UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
নভেম্বর ৩, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খালিশপুরের মুজগুন্নী বাস স্ট্যান্ড এলাকার মোঃ ইরফান(২৯), খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকার মোঃ সোহাগ হাওলাদার(১৯) এবং আড়ংঘাটার মাসুদ ভাঙ্গী এলাকার মোতালেব ভাঙ্গী@রয়েল(২৬)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)