UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নদীর তীরে পড়েছিল নবজাতকের মরদেহ

ঊষার আলো
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাগেরহাটের মোংলায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মামার ঘাট সংলগ্ন ১ নম্বর জেটি এলাকার নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতকটিকে রেখে গেছে জানা যায়নি। নবজাতকের পরিচয় এবং কে এভাবে ফেলে দিয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঊষার আলো-এসএ