UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নবাগত ওসির সঙ্গে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র মতবিনিময়

koushikkln
জুন ১৬, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানার নবাগত ওসি মোঃ কামাল হোসেন খান এর সঙ্গে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি”র সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ওসি মোঃ কামাল হোসেন খান বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি”র সভাপতি শেখ বদরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রবাহের আটরা গিলাতলা প্রতিনিধি সাইফুল্লাহ তারেক, কোষাধক্ষ ও জাতীয় দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার খুলনা শিল্পাঞ্চল সংবাদদাতা মিহির রঞ্জন বিশ^াস। এ সময় থানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি”র অনন্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন