UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পথের অসহায় মানুষের পাশে “স্বজন” সংগঠন

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সোমবার “স্বজন” ( স্বেচ্ছাসবী সংগঠন) রাস্তার পাশে অসহায়, মানসিক ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ শুরু করেছে। প্রথম দিন থুকড়া থেকে দৌলতপুর রেল স্টেশন, খালিশপুর হয়ে বৈকালীতে যে দুজন মানসিক ভারসাম্যহীন মানুষের চুল, নখ কেটে দেওয়া ও গোসল করানো হয়। পরে নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়, খাবার খাওয়ানো ও পরবর্তীতে স্থানীয় একজনের কাছে টাকা দিয়ে আসা হয় যাতে তিনি মাঝে মাঝে খাবারের ব্যবস্থা করেন। পথের “স্বজন” খুব দ্রুত তাদের স্থায়ী ভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসা প্রদানের মাধ্যমে কিভাবে শারীরিক ও মানসিক সুস্থ্য করে তোলা যায় সেই চেষ্টাও করছে। উক্ত কাজে উপস্থিত ছিলেন ফাদার প্রেমানন্দ কর্মকার, সবুজ স্বপ্নরাজ, সাংবাদিক মোঃ মিলন, শিক কনক কুমার মন্ডল, সুকৃতি সরকার , সবুজ মন্ডল, নিষ্কৃতি সরকার, তানিয়া বিশ্বাস, তিথী বসাক, ধ্রুব বসাক প্রমূখ ।

(ঊষার আলো-আরএম)