UsharAlo logo
, |

পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আব্দুস সালাম মোল্যা (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানাধীন লস্কর ইউনিয়নের লস্কর পশ্চিমপাড়া এলাকার গাবতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ আব্দুস সালাম মোল্যা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রাখত এবং সুবিধাজনক সময়ে তা বিক্রি করত বলে পুলিশকে জানিয়েছে।

এ ঘটনায় পাইকগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।

ঊআ-মোহন চৌধুরী