UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

koushikkln
জুলাই ২১, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এবার অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর দেয়াড়া গ্রামের অদুদ কাগুজী তার অষ্টম শ্রেণি পড়–য়া মেয়েকে সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মোজাহার গাজীর ছেলে সোহেল গাজী সাথে বিবাহের আয়োজন করে।

এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন ও আনসার সদস্য সচিন এবং রাকিব বিবাহ অনুষ্ঠানে অভিযান চালিয়ে মেয়ের পিতাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে ২ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতার নিকট থেকে লিখিত মুচলেকা নেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার মোহাম্মদ ইব্রাহীম।