UsharAlo logo
, |

পাইকগাছায় তক্ষকসহ আটক ১

ঊষার আলো
মে ১৬, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক রবিউল ইসলাম (৩২) উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বেদেরডাঙ্গা গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে। এঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত তক্ষক বন বিভাগের কর্মকতার নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অবশেষে তক্ষকসহ নিজ বাড়ি থেকে রবিউলকে আটক করেন। এঘটনায় রবিউল এর বিরুরুদ্ধে থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার থানার এস আই নিরুরুপম নন্দী বাদী হয়ে এ মামলা করেন। যার নং ১৫, তাং ১৩-০৫-২০২১। উদ্ধারকৃত তক্ষকটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তার নিকট হস্তান্তস্তান্তর করা হয়েছে বলে ওসি এজাজ শফী জানান। সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বেদেরডাঙ্গা গ্রামের নীজবাড়ি থেকে রুহুল আমিন গাজীর ছেলে কে তক্ষকসহ আটক করে।

(ঊষার আলো-এমএনএস)