UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বাল্যবিয়ের কারণে ইউএনও’র জরিমানা

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আবারও বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের অভিভাবককে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। রোববার (১৬ মে) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের হালিম গাজী জন্ম সনদ জাল করে তার ১৪ বছরের কিশোরী মেয়ের সাথে ভবানীপুর গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে রমজান আলীর সাথে বিয়ের আয়োজন করে। বিয়ের আনুষ্ঠানিকতার পূর্বমুহূর্তে এ খবর জানতে পেরে রাড়ুলী ক্যাম্প পুলিশ বর ও কনের অভিভাবকদের ক্যাম্পে হাজির করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বরের অভিভাবক ইব্রাহীম গাজী ও কনের অভিভাবক হালিম গাজীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা লিখিত মুচলেকা দেন।

(ঊষার আলো-এমএনএস)