পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দেবদুয়ার হাজরা পাড়া এলাকার পানি সরানোর পথ বন্ধ করে দেয়ায় তলিয়ে গেছে যাতায়াতের পথ। ফলে যাতায়াত নিয়ে চরম দুর্ভােগে পড়েছেন দুইশ’ পরিবার। প্রতিকার পেতে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ করেছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে সরেজমিন গেলে দূর্ভোগের কথা তুলে ধরে পানি নিষ্কাসনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী সুজিত হাজরা জানান, আমাদের এই পাড়ার পানি তিনটি স্থান দিয়ে সরে যেত। বিশেষ করে সঞ্জয় দাস ও অমর দাসের বাড়ির ভিতর দিয়ে, দিলিপ দাসের বাড়ির পিছন দিয়ে ও বিপ্লব এবং সান্তুনা হাজরার পুরাতন পুকুর হয়ে এলাকার পানি নিষ্কাসন হতো। কিন্তু ওই যায়গায় প্রতিবেশিরা মাটি দিয়ে ভারাট করায় গত বছর থেকে পানি সরানোর পথ বন্ধ হয়ে গেছে। ওই সব জায়গায় এ বছর নতুন করে মাটি দিয়ে উচু করায় গত কয়েক দিনের বর্ষনে যাতায়াতের পথে হাঁটু পানি জমে রয়েছে। ২০১৫ সালের ২০ মে তৎকালীন ইউপি চেয়ারম্যান আমাদের এসব সমস্য নিয়ে ভাগ বাটোয়ারা ও আপোস মিমাংসা করেন। সেখানে বিপ্লব ও সান্তুনা হাজরার পুরাতন পুকুর হয়ে সকলের পানি সরানোর জন্য সাজার পথ রাখা হয়েছে। যেখানে সবার স্বাক্ষর ও রয়েছে। ওই আপোস মিমাংসা উপেক্ষা করে পানি সরানোর পথ বন্ধ করায় আমরা ভুক্তভোগী এলাকাবাসি সান্তুনা, বিপ্লব, দিলীপ, অমর ও সঞ্জয় দাসকে বিবাদী করে গত ২জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। ইতো মধ্যে এসিল্যান্ড ও কানুনগো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(ঊষার আলো-এমএনএস)
