UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগের উদ্দ্যোগে মাস্ক বিতরণ

ঊষার আলো
জুন ১৮, ২০২১ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগের উদ্দ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকালে জিরো পয়েন্ট এলাকায় সংগঠনের নেতাকর্মীরা করোনা সংক্রমন প্রতিরোধে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিরতণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, পৌরসভার সভাপতি তরুণ সমাজ সেবক আনারুল ইসলাম আনার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা প্রভাষক মশিউর রহমান, শ্রমিক লীগ নেতা মান্না দে, রথিন রায়, পার্থ রঞ্জন মন্ডল, হাসানুর মোড়ল, সিদ্দিক ও মনির হোসেন।
(ঊষার আলো-এমএনএস)