UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পিপলস পাঁচতলা কলোনীতে প্রতিবন্ধির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঊষার আলো
জুন ১৪, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম কাজল নিজস্ব ব্যবস্থাপনায় অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে মাসিক বাজারের ব্যবস্থা করে বাসায় পৌঁছে দিয়েছেন।
রবিবার (১৩ জুন) রাতে তিনি এ খাদ্যদ্রব্য পিপলস পাঁচতলা কলোনীতে প্রতিবন্ধির বাসায় পৌচ্ছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদ, ইব্রাহীম, আব্দুর রাজ্জাক, আ’লীগ তৈয়েবা ইউনিটের সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার, আনিচ, শুকুর আলী, লিটন,রুহুল আমিন,কাজী নেয়ামুল হক মিঠু, ইঞ্জিনিয়ার মুন্না, আবু শেখ, ফারুক, সৈয়দ আলম গুড্ডু, আনিচ, কাইউম, বাবু, মফিজ, মামুন, মাসুদ, রুবেল, সুমন, সাইফুল,বেলাল, শরীফুল, সোহাগ, ইমাম, আরিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
(ঊষার আলো-এমএনএস)