UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কাউখালীতে ইউএনও এর ত্রাণ বিতরণ

ঊষার আলো
মে ২৮, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে ঘুর্ণিঝড় ইয়াস’র প্রভাবে পানিবন্দী হওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কাউখালী উপজেলা প্রশাসন। নদী বেষ্টিত উপজেলার সন্ধ্যা নদীর তীরবর্তী ২নং আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের ১৫টি বেধে পল্লীর মানুষের মাঝে ত্রান সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা।
পরে একই ইউনিয়নের সোনাকুর গ্রামের ৩৫টি মৃৎশিল্প পল্লীর পরিবারের মাঝে একই ত্রাণ সামগ্রী বিতরণ করেন মোছাঃ খালেদা খাতুন রেখা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল। এছাড়া কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু এবং গনমাধ্যম কর্মী (জাতীয় পুরস্কার প্রাপ্ত) মেহেদী রনি এ সময় উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)