UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ঊষার আলো
মে ১১, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বিদুৎস্পৃষ্ট হয়ে হেলাল শরীফ নামে এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। জানাগেছে, গত সোমবার বিকালে উপজেলার নিলতী গ্রামে ইলেকট্রিশিয়ান হেলাল শরীফ মুনসুর গাজীর বাড়ির নিকটে একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করতেছিল। এসময় অসাবধানতা বসত বিদ্যুতের লাইনে হাত পরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পরে যায়। পরে স্থানীয়রা সন্ধ্যায় তাকে উদ্ধার করে কাউখালী হাসতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত্যু ঘোষণা করেন। তার লাশ গতকাল মঙ্গলবার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

(ঊষার আলো-আরএম)