খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে প্রচার-প্রচারণার প্রথম দিনেই এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
পথসভার প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কয়রা ও পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনগণের কাছে জামায়াতের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার আদায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কপিলমুনি বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ। উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেনের পরিচালনায় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, সেক্রেটারি মো. অয়েস কুরুনী, পাইকগাছা পৌরসভা আমীর ডা. আসাদুল হক, সেক্রেটারি মো. মিজানুর রহমান, ১ নং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা হুসাইন আহম্মদ, ২ নং কপিলমুনি ইউনিয়ন আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মো. রুহুল কুদ্দুস, ৩ নং লতা ইউনিয়ন আমীর মো. হারুনার রশিদ, সেক্রেটারি হাফেজ ওমর ফারুক, ৭ নং গদাইপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ৮ নং রাড়ুলি ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান ও সেক্রেটারি মো. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ঊআ-রহমাতুল্লাহ
