ঊষার আলো রিপোর্ট : ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে অতর্কিত হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ স্বাস্থ্যবিধি মেনে সোমবার (১৭ মে) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, সুজিত সাহা প্রমুখ।
বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের দোসর ইসরাইল এবং সহযোগী সন্ত্রাস ও মৌলবাদ নির্ভর বাহিনী দ্বারা প্যালেস্টাইনের নিরাপরাধ-নিরস্ত্র নাগরিকদের উপর অতর্কিত ও মুহুর্মুহু হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এ ব্যাপারে বিশ্বের শক্তিধর অনেক রাষ্ট্রের নিরবতা মানবতাকে আরও বেশী শংকার মধ্যে ফেলেছে। বক্তারা এ ব্যাপারে বাংলাদেশকে প্যালেস্টাইনের পক্ষে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
(ঊষার আলো-এমএনএস)
