UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

koushikkln
সেপ্টেম্বর ৬, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুর রহমান। পরে সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর নবনিযুক্ত উপাচার্য শোক বইতে মন্তব্য ব্যক্ত করেন। এসময় নবনিযুক্ত উপাচার্যের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।