UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতিসংঘের সহ-সভাপতি নির্বাচিত

ঊষার আলো
জুন ৮, ২০২১ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে।
৮ জুন সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়।
নির্বাচনে জয়ী হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এক প্রতিক্রিয়ায় বলেছেন, উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার অবদান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখেন, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।
এদিকে, ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। নির্বাচনে ১শ ৯১ ভোটের মধ্যে ১শ ৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ হলেও এবার ভোটে অংশ নিয়েছে ১৯১টি দেশ।

(ঊষার আলো- এম.এইচ)