UsharAlo logo
, |

বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ফোয়াব ও মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়

ঊষার আলো
মে ২২, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু’র সাথে তাঁর নিজ বাসভবনে সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীদের জীবন ও মানোন্নয়ন ও আগামীতে দুবলারচরে রাসমেলার সুষ্ঠু ব্যবস্থার বিষয়ে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) এবং খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার(২২মে) সকাল ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুন্দরবনে কর্মরত মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি সমস্ত কিছু ধৈর্য সহকারে শোনেন এবং মৎস্যজীবীদের আহরিত মাছের ন্যায্য মূল্য ও অন্যান্য যৌক্তিক বিষয় সম্পর্কে সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময়ে উপস্থিত ছিলেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি ও খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোল্লা সামছুর রহামান শাহীন, সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি বি এম মনিরুজ্জামান, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ পরিচালক বিকাশ চন্দ্র সরকার, ফোয়াবের যুগ্ম সম্পাদক শেখ শাকিল হোসেন, লস্কর মনিরুজ্জামান, খুলনা জেলা মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুজআজামন লাবু, মহিলা সম্পাদিকা বুলুরানী মণ্ডল, বাসুদেব দেবনাথ, সুরেশ চন্দ্র বিশ্বাস, মোঃ জুয়েল সরদার প্রমুখ।

(ঊষার আলো-আরএম)