UsharAlo logo
, |

বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

koushikkln
জুন ২৬, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের মাতা কুলসুম বেগম (৯৪) ইন্তেকাল করেছেন। (ইন্না……. রাজেউন) শনিবার (২৬ জুন) সকাল ৬ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি করোনা পজেটিভ ছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও নাতি-নাতনী রেখে গেছেন। শনিবার বাদ জোহর বাগেরহাট জেলা শহরের খারদ্বার ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে খারদ্বার পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে বলে জানান মরহুমার অপর ছেলে জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান। শনিবার সকালে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৌরসভার মেয়র খান হাবীবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি সালাউদ্দিন হায়দার সুমন, সদর উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী -পেশার মানুষ মরহুমার পরিবার কে শান্তনা দিতে ওই বাড়ীতে যান। সকলেই মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মায়ের মৃুত্যতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।