UsharAlo logo
, |

বিএনপি নেতা শেখ জিয়াউর রহমানের মাতা রহিমা বেগমের ইন্তেকাল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

 আলী থানা বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ জিয়াউর রহমানের মাতা রহিমা বেগম (৬৯) গত শুক্রবার রাত পৌণে ১২টায় গিলাতলা দক্ষিণপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার বাদ জোহর গিলাতলা দক্ষিণপাড়া গাফফার ফুড মোড় এলাকায় মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গিলাতলা কেডিএ আবাসিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আবুস সালাম, কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফেজ মো. গোলাম মোস্তফা, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন, রফিকুল ইসলাম মাস্টার, ফরহাদ হোসেন, মোল্লা লোকমান হোসেন, লিমন মোল্লা, যুবদল নেতা মোল্লা সোলায়মান, শাহরিয়ার খান মাসুম, ইফতেখায়রুল ইসলাম বাপ্পি, আবুল কালাম, মো. পলাশ, মনিরুল ইসলাম গাজী, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইমরান মোল্লা, থানা ছাত্রদলের সদস্য সচিব মো. সিয়াম হোসেন, সাংবাদিক শেখ বদরউদ্দীন, সাইফুল্লাহ তারেক, মশরুজ্জামান সাবু, খানজাহান আলী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ তাজিম, আটরা গিলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল ইমাম, সদস্য সচিব আলমগীর হোসেন, মো. ইসহাক সরদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমার জানাজায় ইমামতি করেন তার ভাগ্নে হাফেজ মো. সাদিকুর রহমান।

ঊআ-মোহন চৌধুরী