বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার উন্নয়ন প্রকল্প (এইচআরডিপি) ও জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জিএমবিএফ) এর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় সিমেট্রি রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরডিপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট সুনিল চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজদুল হক আজাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। তিনি মানবাধিকার রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর আমরা খুলনা বাসি সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, খুলনা নাগরিক ফোরামের সদস্য সচিব ইকবাল হাসান তুহিন, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজের সদস্য সজিব, অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, সিরাজ উদ্দিন সেন্টু, জাহাঙ্গীর চৌধুরী টিপু, কবি সৈয়দ আলী হাকিম, শেখ আব্দুল হালিম, বীরেন্দ্র নাথ ঘোষ, অধ্যাপক মনিরুজ্জামান মোড়ল, মেজবাহ উজ্জামান পাপ্পু, এজি রানা, জামাল উদ্দিন মোড়ল, এম এ হাসান, মোঃ ফরিদ আহম্মদ রিপন, মোঃ সাকিব আপ্তাব সুজন, বশির উদ্দিন মোড়লসহ অন্যানরা।
বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণকে আরও সক্রিয় হতে হবে। র্যালি শেষে এক আলোচনা সভায় মানবাধিকার বাস্তবায়নে বিভিন্ন করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে এইচআরডিপি ও জিএমবিএফ-এর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোহন চৌধুরী
