দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে গভীর শোক প্রকাশ করেছে খুলনার পত্রিকা মালিকদের সংগঠন খুলনা সংবাদপত্র পরিষদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক শোকবার্তায় এই অনুভূতি জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও দৃঢ়তায় ভরপুর, যা সব মত ও গোষ্ঠীর ঊর্ধ্বে। সংগঠনটি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে।
শোকবার্তায় স্বাক্ষর করেন খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম। এছাড়াও শোক প্রকাশ করেন দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ উল হক, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক আজকের তথ্য সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক জন্মভূমি সম্পাদক আসিফ কবির, দৈনিক অনির্বাণ সম্পাদক মাহবুবা আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, দৈনিক ভয়েস অব টাইগার সম্পাদক ডানিয়েল সুজিত বোস, দৈনিক তথ্য সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, দৈনিক আমার একুশ সম্পাদক মনোয়ারা বেগম, দৈনিক কালান্তর সম্পাদক রুকসানা পারভীন, দৈনিক সংযোগ প্রতিদিন সম্পাদক খান মাহবুব হোসেন এবং দৈনিক আজকের কণ্ঠ সম্পাদক তহমিনা আক্তার শিপন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ঊআ-মোহন চৌধুরী
