UsharAlo logo
, |

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনা প্রেসক্লাবে দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বর্ষীয়ান রাজনীতিবিদ ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার বাদ আসর ক্লাবের মেম্বার লাউঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসানসহ ক্লাবের সদস্য এইচ এম আলাউদ্দিন, মো. এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, এহতেশামুল হক শাওন, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ মাহমুদ হাসান সোহেল, সোহেল মাহমুদ, এম এ হাসান, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন, আতিয়ার পারভেজ, মুহাম্মদ নূরুজ্জামান, মোঃ কামরুল হোসেন মনি, সোহরাব হোসেন, এস এম আমিনুল ইসলাম, উত্তম কুমার সরকার এবং অস্থায়ী সদস্য মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করেন।

ঊআ-মোহন চৌধুরী