UsharAlo logo
, |

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

খানজাহান আলী থানা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, এবং শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় সমাজকর্মী ও সাধারণ কর্মী।

এছাড়া ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গিলাতলা পাকার মাথায় একটি দোয়া মাহফিল ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সদস্য মোঃ ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ শেখ ইকবাল হোসেন।

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এ. রহমান বাবুল, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, শ্রমিক নেতা সৈয়দ জাকির হোসেন, মোঃ জাহিদুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় সমাপ্ত হয়।

 

ঊআ-মোহন চৌধুরী