UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

koushikkln
জুলাই ৭, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা খুলনায় বড় ভাই রুবেল শেখের লাঠির আঘাতে ছোট ভাই পারভেজ শেখের (২৮) মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ জুলাই) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে খানজাহান আলী থানার মশিয়ালী মিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুই ভাই ওই এলাকার শাহিদুল শেখের ছেলে।

 খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ছোট ভাই পারভেজ শেখ তার স্ত্রীকে মারধর করছিলেন। বড় ভাই ঠেকাতে গিয়ে ছোটভাইকে বাঁশের চটা দিয়ে আঘাত করে। তাতেই ছোটভাই পারভেজের মৃত্যু হয়। নিহত পারভেজের মরদেহ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। #