ঊষার আলো বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো অভিনেত্রী মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন। অপেক্ষা ছিলো শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার জন্য। অবশেষে শনিবার রাত দেড়টার দিকে মাহি নিজেই জানালেন তার সংসার ভাঙনের খবর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সংসার ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছে মাহি। তিনি লিখেছে, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।
শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।
২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে।
(ঊষার আলো- এম.এইচ)
