UsharAlo logo
, |

ভাত ও ভোটের অধিকার নিশ্চিতে বিএনপি বদ্ধপরিকর :  মুরাদ

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩১ দফা সম্বলিত প্রচারপত্র বিতরণ

৯০-এ এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল সর্বপ্রথম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র ও যুব সংগঠন গঠন করেছিলেন কিছু চিন্তা-চেতনা নিয়ে। যার সুফল এখন তার তৈরী দল বিএনপি ভোগ করছে। বিএনপিকে সুসংগঠিত করার জন্য শহীদ জিয়া স্বেচ্ছাসেবক বাহিনী গঠণ  করেছিলেন। এই সকল অঙ্গ দলের সমন্বয়ে আজ বিএনপি বৃহৎ সংগঠণে পরিণত হয়েছে। আজ আমাদের তরুণ সমাজ মাদকসহ বিভিন্ন অপসংষ্কৃতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে আমাদের। আমাদের সকলকে একমত এক পথে হাটতে হবে। তাহলে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌছাতে পারবো। ভাত ও ভোটের অধিকার জনগনের জন্য নিশ্চিত করতে হবে। প্রচারপত্র বিতরণেকালে পথসভায় এ কথা বলেন সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান মুরাদ।

খুলনা বিএনাপির ধারাবিাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল খুলনার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা সম্বলিত প্রচারপত্র খুলনা-২ আনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র পক্ষে সাবেক ছাত্রনেতা অধ্যাপক আরিফুজ্জামান অপু ও আসাদুজ্জামান মুরাদ’র নেতৃত্বে সোনাডাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের সামনে থেকে শুরু করে নিউমার্কেট এলাকায় সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।

প্রচারপত্র বিলির সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মেহেদী হাসান সোহাগ, মহিউদ্দিন টারজান, শরিফুল ইসলাম বাবু, আব্দুল জব্বার, আনিসুর রহমান আরজু, নুরুল ইসলাম লিটন, সুলতান মাহমুদ সুমন, আলমগীর হোসেন আলম, মোস্তফা কামাল, ইফতেখার জামান নবীন, আব্দুল্লাহ আল মামুন, শামীম আশরাফ, শাকিল আহমেদ, মিজানুজ্জামান তাজ, শাহাবুদ্দিন আহমেদ, ফিরোজ আহমেদ, শামীম খান, মাহমুদ হাসান মুন্না, রাজিবুল আলম বাপ্পি, হুমায়ুন কবির, জাহাঙ্গীর হোসেন, এ আর রহমান, সজল আকন নাসিব, মোস্তফা জামান মিন্টু, মামুনুর রহমান, মোল্লা আলী আহমেদ, গোলাম নবী ডালু, রাজু আহমেদ, রবিউল আলম, আশিকুর রহমান, সালাউদ্দিন সান্নু, আব্দুল্লাহ আল মামুন সুমন, সেলিম বড় মিয়া, মাসুদ রুমী, মিজানুর রহমান মিজান, রুহুল আমিন রাসেল, জুয়েল রহমান, কামাল হোসেন, ইউনুচ শেখ, রিফাত হাসান, ফয়সাল খান, হাফিজুর রহমান টুটুল, পারভেজ মোড়ল, এস এম মাহমুদ, ওহাব শরীফ, শফিউদ্দিন, আনোয়ার মোল্লা, তহিদুল ইসলাম রাব্বি, জীবন মীর, আতিকুর রহমান লিটন, ইমতিয়াজ সেজান, জাহিদুল ইসলাম খোকন, সোহেল রানা, মনিরুজ্জামান মনি, রাজিন হাওলাদার, শহীদ হোসেন, আল আমিন শেখ, মেহেদী মিরাজ, ওসমান গনি, দ্বীপ জামান, ডা. সিয়াম, তামিম হাসান, বাবুল হোসেন, মমিন গাজী, জাহাঙ্গীর হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, ইমন হাসান, দুলাল মাতবর, হারুন হেলাল, ফরহাদ হোসেন খান, আশিকুর রহমান সেলিম, লাল মিয়া, সৈয়দ বেলায়েত হোসেন, মো. খলিল, সিদ্দিক মাতবর, মেহেদী হাসান, শাহনেওয়াজ, মনিরুল হাওলাদার, শাহিনুর বেগম, ফতেমা বেগম, রেশমা বেগম, আসমা বেগম, ময়না, আশরাফ শাহ প্রমুখ।

ঊআ-বিএস