UsharAlo logo
, |

ভোর রাতে খুলনায় ছিনতাই ও চুরির ঘটনা, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর সাতটি থানার সার্বিক তথ্য অনুযায়ী সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) দিনভর বড় কোনো চাঞ্চল্যকর ঘটনা না ঘটলেও ভোর রাত থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর খালিশপুর, খুলনা সদর, সোনাডাঙ্গা, লবণছড়া, হরিণটানা, দৌলতপুর ও খান জাহান আলী থানার আওতাভুক্ত বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটে। তবে কোথাও বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
খালিশপুর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। এছাড়া খান জাহান আলী থানায় গাড়ির কাগজপত্র হারানোসহ কয়েকটি হারানোর বিষয়ে জিডি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশের দাবি, ভোররাতের ঘটনাগুলোকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে বলেও জানানো হয়েছে। নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে দ্রুত থানায় যোগাযোগের আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সার্বিকভাবে বর্তমানে খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ঊআ-মোচৌ