UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মহসেন জুট মিলস শ্রমিকদের অনশন সফলে প্রস্তুতি সভা

koushikkln
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলস্ শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামি ১৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয় ।

শ্রমিক নেতা আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারী পাট সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম কাগজি প্রমুখ।

সভায় আগামিকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি সফল করার আহবান জানান নেতৃবৃন্দ।