UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ২৮ ঘণ্টায় ১০ তলা ভবন নির্মাণ

ঊষার আলো
জুন ২০, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্যাপারটা অবাক করা হলেও চীনের চাঙসা শহরে ২৮ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ১০ তলা বাড়ি তৈরি করা হয়েছে। এতো অল্প সময়ে এত বড় বাড়ি! কী করে আসলে সম্ভব হলো?

ওই ভবন প্রস্তুতকারী সংস্থাটি জানায়, আগে থেকেই পরিকল্পনামাফিক বাড়িটির পুরো কাঠামোটি তৈরি করা হয়েছিল। খুবই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছে। কাঠামোটি আগে থেকেই তৈরি থাকাতে অনেক সময় বেঁচেছে। কাজে এক দিনের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে সংস্থার একজন কর্মকর্তা থেকে জানা যায়।

কিন্তু সংস্থাটি অভয়ও দিয়েছে যে, এতো অল্প সময়ের মধ্যে বাড়িটি বানানো হলেও তা যথেষ্ট মজবুত এবং ভূমিকম্পন প্রতিরোধী। এছাড়াও বাড়ির প্রতিটি অংশ খুলে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া সম্ভব।

(ঊষার আলো-এফএসপি)