UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৬ জনের রায় আজ

ঊষার আলো
জুলাই ২৮, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ৬ আসামির বিষয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।  বৃহস্পতিবার (২৮ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।এ মামলায় আসামিপক্ষে ছিলেন- আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন- প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

আসামিরা হলেন- বটিয়াঘাটা উপজেলার আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার এবং মো.নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক। আসামি আমজাদ কনভেনশন মুসলিম লীগের কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় রাজাকার বাহিনীতে যোগ দেন।  আসামি মো. মোতাসিন বিল্লাহ জামায়াতে ইসলামির অনুসারী। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় রাজাকার বাহিনীতে যোগ দেন। বাকি আসামিরাও রাজকার বাহিনীর সদস্য ছিলেন।

ঊষার আলো-এসএ