UsharAlo logo
, |

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা-র ইফতার মাহফিল ৭ মার্চ

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে ইফতার মাহফিল আগামী ৭ মার্চ (শনিবার) খুলনা প্রেসক্লাব-এর ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। সভায় সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত উপস্থিত ছিলেন।

ঊআ-সিমলা দাস