UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় খোপ থেকে অজগর উদ্ধার, মেরেছে হাঁস-মুরগি 

ঊষার আলো
মে ৩১, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

এরশাদ হোসেন রনি, মোংলা : মোংলার একটি বসত বাড়ির হাঁস-মুরগীর খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওই সাপটি মেরে ফেলেছে খোপের ৫টি হাঁস ও ২টি মুরগী।
সোমবার(৩১ মে) সকাল ৯ টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাসেল হাওলাদারের বাড়ির খোপে অজগর সাপটিকে দেখতে পেয়ে তারা বনবিভাগকে খবর দেন। পরে খবর পেয়ে বনবিভাগের সদস্যরা খোপ থেকে সাপটি উদ্ধার করেন। বনবিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের ষ্টাফ মোঃ মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত সাপটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেয়া হয়েছে। ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছে বনবিভাগ।
(ঊষার আলো-আরএম)