UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্প্রীতি ফোরামের

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সম্প্রীতি ফোরামের পক্ষ থেকে মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বুধবার (১৯ মে) জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যেখানে তরুণী কোভিডের ভয়াবহতা হতে রক্ষা পেতে সরকারি নিরাপত্তার গ্রহনের মাধ্যমে নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে পুলিশ হেফাজতে আশ্রয় গ্রহণ করেন। সেখানেই দায়িত্বপ্রাপ্ত রক্ষক পুলিশ এর এএসআই মোখলেছুর রহমানের কাছে গত ১৪ই মে নির্মমভাবে নির্যাতন ও জোর পূর্বক ধর্ষণের শিকার হন। আত্মসম্মানের ভয়ে গত ১৮ই মে মানসিকভাবে বিপর্যস্ত তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন।
মেডিকেল পরিক্ষায় ধর্ষণের আলামত মিলেছে কিন্তু মামলার এজাহারে অসঙ্গতি স্পষ্ট। বাংলাদেশের আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর পুলিশী হেফাজতে থাকা অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করা হলে এজাহারে ৯(১) অনুযায়ী মামলাটি রজু করতে হবে। কিন্তু বাদি’র খুলনা থানায় এজাহারে ৯(৫) ধারায় মামলা করা হয়েছে। কম শাস্তি হয় সেইজন্য থানায় দায়িত্ব প্রাপ্ত ৯(৫) ধারায় চার্জসীট তৈরি করেছেন যাতে করে ধর্ষণের পরিবর্তে পুলিশী হেফাজতে নির্যাতন বুঝাচ্ছে। যার শাস্তি কয়েক বছরের জেল এখানে মৃত্যুদন্ডের শাস্তি হবে না চার্জসীট অনুসারে। এতে করে বাদি বিচার পেলেও ন্যায় বিচার পাবেন না। তার ন্যায় বিচারের দাবিতে ও ধর্ষক মোখলেছুর রহমানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক, খুলনা বরাবর সম্প্যীতি ফোরামের পক্ষ হতে স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহন করেন সম্প্রীতি ফোরামের প্রতিনিধিবৃন্দ ইসরাত আরা হীরা, যুগ্ম-আহঃবায়ক, মুজাহিদুল ইসলাম শামীম, মো সাবির খান, কৃষ্ণা দাস, রাধা দাস, সদস্য, সম্প্রীতি ফোরাম, খুলনা, এছাড়াও দলিত সংস্থার পক্ষ থেকে জুলি বাড়ৈ,পার্থ প্রতীম দে ও লক্ষ্মী দাস উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)