ঊষার আলো রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত বখাটে ওই ক্যাম্পেরই বাসিন্দা। এ ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
২০ মে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ধর্ষণের শিকার হয় ১০ বছরের শিশুটি। অসুস্থ হয়ে পড়লে একদিন পর শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার রাতে খেলছিল ওই শিশু। এ সময়ে ময়লা নিতে নিজের ঘরে ডেকে, মেয়েটিকে ধর্ষণ করে ক্যাম্পেরই ২৬ বছর বয়সী আরজু।
ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর জানিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
