আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পল্লীতে সরকারি বিধি উপেক্ষা করে ইটভাট করায় ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া এলাকার মাসুদ সেখের এই ইটভাটি শুক্রবার বেলা ১১ টার দিকে উচ্ছেদ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন । এ গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মাসুদ শেখ এখানে প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় খোলা অবস্থায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করছিলেন।
সরকারি বিধি-নিষেধ অমান্য করে এই লোকাল ইট ভাটাটি ধবংস করাসহ মালিক কে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, খোলা জায়গায় ইটভাটা করায় এলাকার মানুষসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আর এ অপরাধে মাসুদ শেখকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড সহ প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে বিনষ্টিকরণ করা হয়। দৈবজ্ঞহাটি ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে। আর জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলায় শত শত ইট ভাটায় বে-আইনীভাবে জ¦ালানি কাঠ পুলিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
