UsharAlo logo
, |

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন, স্বামী আটক

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

যৌতুকের টাকা না দিতে পারায় বৈশাখী (ছদ্মনাম) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী হৃদয় (২২)-এর বিরুদ্ধে। শনিবার রাতে খুলনা মহানগরীর ছোট বয়রা শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বৈশাখীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনায় বৈশাখীর খালা ঝুমুর বাদী হয়ে সোনাডাঙ্গা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী হৃদয়কে আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, “বৈশাখীর স্বামী হৃদয় তার স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তিনি বৈশাখীর ওপর শারীরিক নির্যাতন চালান। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা জানান, যৌতুকের দাবিকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঊআ-রহমাতুল্লাহ