UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বদলী শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে ঢাকায় সমাবেশ

ঊষার আলো
জুন ২১, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন, বদলী-দৈনিক ভিত্তিক ও নামের ভুলে বঞ্চিত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে আগামী ২ জুলাই ঢাকায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সফলের লক্ষ্যে নাগরিক পরিষদ খুলনা জেলার এক আলোচনা সভা স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২১ জুন) দুপুর ১টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসীন, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করীম, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, আবদুর রাজ্জাক তালুকদার, শামস শারফিন শ্যামন, জামাল মোল্লা, আফজাল হোসেন, সুজন হোসেন, মোঃ নওশের আলী, নাসিম উদ্দিন জয়, আব্দুস সালাম প্রমুখ। সভায় ২ জুলাইয়ে সমাবেশ যোগদান ও সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
(ঊষার আলো-এমএনএস)